প্রায় ১০০ বছর থেকে মামার বাড়ির গ্রামে দুর্গাপুজা উপলক্ষে বসে বিশাল মেলা। আর সেই মেলা দেখতে মামার বাড়ি বেড়াতে এসে প্রান হারাল দুই ভাগ্নি।
স্থানীয় সুত্রে জানা যায়, মৃত দুই মেয়ে লক্ষ্মী মণ্ডল (১৫) ও কাজল মণ্ডল (১০) তাদের বাড়ি কালিয়াচক থানার মোথাবাড়ী গ্রামে। তারা দুর্গাপুজায় পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের খুনিবাথান গ্রামে তাদের মারার বাড়ি বেড়াতে আসে। শনিবার দুই মেয়েকে নিয়ে তার মা মহানন্দা নদীতে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে নদীর তলে তলিয়ে যায় দুই বোন। এরপর স্থানীয়রা নিজেরা ও প্রশাসনকে খবর দিলে সকলে এসে খোঁজাখুঁজি করে। কিন্তু তাদের দেহ উদ্ধার হয়নি।
রবিবার সকালে এক জেলের জালে একটি মেয়ের মৃতদেহ উঠে। তার প্রায় তিন ঘণ্টা পর ডুবা জায়জাতেই দ্বিতীয় মেয়ের মৃতদেহ পাওয়া যায়। আজ সকালে উদ্ধার হওয়া মৃতদেহ গুলি পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পুজোর সময় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুরে।